সার্কভুক্ত দেশগুলোর অংশগ্রহণে আগামী বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হচ্ছে সাউথ এশিয়া ট্রেড ফেয়ার-২০২৫। বেলা ১১টায় মেলার উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
মেলায় তৈরি পোশাক ও বস্ত্র, জেমস ও জুয়েলারি, কসমেটিকস, চামড়াজাত পণ্য, হোম অ্যাপ্লায়েন্স ও কিচেনওয়্যার, প্রক্রিয়াজাত খাদ্য, ইলেকট্রনিকসহ নানা ধরনের পণ্য প্রদর্শিত হবে।
আজ গণমাধ্যমে পাঠানো ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

