আর্চবিশপ র্যান্ডেল জোর দিয়ে বলেছেন, হলি সি কোনো রাজনৈতিক দল, সরকারব্যবস্থা বা ব্যক্তিকে সমর্থন করে না এবং কোনো নির্দিষ্ট নির্বাচনী ফলাফলও কামনা করে না। তিনি বলেন, ‘বাংলাদেশের নাগরিক, প্রায় পাঁচ লাখ খ্রিষ্টান, ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট, অন্য সব নাগরিকের মতোই তাঁদের বিবেক অনুযায়ী ভোট দেবেন।’
আন্তধর্মীয় সংলাপ প্রসঙ্গে র্যান্ডেল বলেন, এ ধরনের সংলাপ আশা জাগায় এবং চরমপন্থা, ঘৃণা এবং যুদ্ধে ভরা পৃথিবীতে শান্তি, সংহতি, নিরাময় এবং ন্যায়বিচারের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে উৎসাহিত করে। তিনি আরও বলেন, ‘আমাদের অবশ্যই সেতুবন্ধ তৈরি করার, ভালো শমরীয় হতে, অন্যদের প্রয়োজনে তাদের কাছে পৌঁছানোর সাহস থাকতে হবে। আমাদের এমন সমাজ দরকার নেই, যেখানে ভয় ও ঘৃণা ভরা। কোনো ধর্মপ্রাণ ব্যক্তিরই এই মূল্যবোধগুলোকে প্রচার করা উচিত নয় এবং সহিংসতাকে ন্যায্যতা দেওয়ার জন্য ধর্মকে ব্যবহার করা উচিত নয়।’

