যুক্তরাজ্যে ভি-সেভেন কর্তৃক ডাঃ মুস্তাক আহমদ রুহেল সংবর্ধিত

যুক্তরাজ্যে ভি-সেভেন কর্তৃক ডাঃ মুস্তাক আহমদ রুহেল সংবর্ধিত

যুক্তরাজ্যে ভি-সেভেন কর্তৃক ডাঃ মুস্তাক আহমদ রুহেল সংবর্ধিত

যুক্তরাজ্যে আগমন উপলক্ষে খাজাঞ্চী ইউনিয়ন স্পোর্টস এসোসিয়েশন ইউকে কর্তৃক সংবর্ধিত হয়েছেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ সিলেটের সহযোগী অধ্যাপক ও ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান বিশ্বনাথের কৃতি সন্তান ডাঃ মুস্তাক আহমদ রুহেল।

গত মঙ্গলবার লন্ডনের একটি রেস্টুরেন্টে বৃহত্তর পরিসরে এ সংবর্ধনা প্রদান করা হয়।

খাজাঞ্চী ইউনিয়ন স্পোর্টস এসোসিয়েশন ইউকের (ভি-সেভেন) সভাপতি আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ও আব্দুল বাসিত রফির পরিচালনায় সংবর্ধনা পুর্ব আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাউন্সিলর আয়াস মিয়া,প্রবাসী এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক গোলজার খান,ডক্টর মুজিব, প্রবাসী এডুকেশন ট্রাস্টের ট্রেজারার আখলাক আহমদ, প্রবাসী এডুকেশন ট্রাস্টের সহ সাধারণ সম্পাদক আব্দুর রহিম রঞ্জু,রেডব্রীজ ইসলামী সেন্টারের সভাপতি আবুল খায়ের, সমাজ সেবক হাবিবুর রহমান, আলহাজ্ব আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আব্দুস শহীদ,বিশ্বনাথ এইড ইউকের সাবেক সভাপতি খালেদ খান,সংগঠক ফারুক মিয়া, সিরাজুল ইসলাম দৌলতমিয়া, রেদওয়ান আহমদ সুহেল, ওলিউর রহমান বকুল, আনোয়ার হোসেন তৈরুছ। আবুল কালাম, আলী হোসেন, আব্দুল মতিন শফি, আব্দুল মুতলিব, কুতুবউদ্দিন খান প্রমুখ।

পরে সংবর্ধিত ব্যক্তি ডাঃ মুস্তাক আহমদ রুহেলের হাতে সম্মানা ক্রেস্ট তুলে দেন আগত অতিথিগন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলোয়াত করেন কামাল উদ্দিন সাবলু ও স্বাগত বক্তব্য রাখেন মাহমুদুর রহমান মান্না।

Explore More Districts