বকশীগঞ্জে পাহাড়ি লাল বালুসহ ট্রাক জব্দ, আটক-৩ – দৈনিক আজকের জামালপুর

বকশীগঞ্জে পাহাড়ি লাল বালুসহ ট্রাক জব্দ, আটক-৩ – দৈনিক আজকের জামালপুর




বকশীগঞ্জে পাহাড়ি লাল বালুসহ ট্রাক জব্দ, আটক-৩ – দৈনিক আজকের জামালপুর



বকশীগঞ্জ সংবাদদাতা ; জামালপুরের বকশীগঞ্জে পাহাড়ি লাল বালুসহ ২টি বালুর ট্রাক আটক করা হয়েছে। এসময় ট্রাকের চালকসহ ৩ জনকে আটক করা হয়। সোমবার দিবাগত রাতে বকশীগঞ্জ-জামালপুর সড়কের পাখিমারা এলাকা থেকে ওই ট্রাক গুলো আটক করা হয়। বকশীগঞ্জ থানায় পুলিশ জানায়, গারো পাহাড়ের লাল বালু ট্রাকে করে জামালপুরের দিকে নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানা পুলিশ পাখিমারা এলাকায় অবস্থান নেয়। পরে ২ ট্রাক বালু জব্দ করেন এবং ট্রাকের চালক সহ ৩ জনকে আটক করা হয়। বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, প্রাকৃতিক পরিবেশ নষ্ট করে একটি মহল পাহাড়ি এলাকায় লাল বালু উত্তোলন করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে। অবৈধভাবে বালুর ব্যবসার কোন সুযোগ নেই। সোমবার রাতে প্রায় লাখ টাকা মূল্যের লাল বালু সহ ২ টি ট্রাক জব্দ ও ৩ জনকে আটক করা হয়েছে এবং মঙ্গলবার ২৪ জুন দুপুরে আটককৃতদের জামালপুর জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।


Explore More Districts