দেওয়ানগঞ্জে প্রেসার কুকারে ভাত রাধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত – দৈনিক আজকের জামালপুর

দেওয়ানগঞ্জে প্রেসার কুকারে ভাত রাধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত – দৈনিক আজকের জামালপুর

দেওয়ানগঞ্জে প্রেসার কুকারে ভাত রাধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত – দৈনিক আজকের জামালপুর

খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে প্রেসার কুকারে ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সাইফুর রহমান (৪২) নামে এক কৃষক নিহত হয়েছেন। তিনি জেলার দেওয়ানগঞ্জ উপজেলার উত্তরে ভারত সীমান্তবর্তী পাররামরামপুর ইউনিয়নের উত্তর ভাতখাওয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ খলিলুর রহমানের পুত্র। পেশায় তিনি একজন কৃষক। জানা গেছে, সাইফুর রহমান সোমবার দুপুর প্রায় ৩টার দিকে নিজ বাড়ীতে প্রেসার কুকারে ভাত রান্না করার উদ্দেশ্যে বৈদ্যুতিক সুইচ অন করলে, তৎক্ষনাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যান। বাড়ীর অন্যান্য লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান নয়াদিগন্ত কে জানান, পাররামরামপুর ইউনিয়নের উত্তর ভাতখাওয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ খলিলুর রহমানের পুত্র সাইফুর রহমান নিজ বাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেননি।

Explore More Districts