নিজেকে নিয়ে ভেবেছেন, ডায়রি লিখেছেন, এবার প্রস্তুত কনস্টাস

নিজেকে নিয়ে ভেবেছেন, ডায়রি লিখেছেন, এবার প্রস্তুত কনস্টাস

২৬ ডিসেম্বর, ২০২৪।

বক্সিং ডে টেস্টের প্রথম দিন অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে নামলেন ১৯ বছরের এক তরুণ। ওটাই তাঁর অভিষেক ম্যাচ। স্যাম কনস্টাস নাম তাঁর।

ওদিকে বোলার ভারতের যশপ্রীত বুমরা। এই সময়ের বিশ্বসেরা।

তারপর যেটা হয়েছিল, ক্রিকেট বিশ্বের কেউই বোধ হয় সেটা কল্পনা করেননি। বুমরার মতো বোলারকে যেমন খুশি তেমন পেটানোর চেষ্টা করছেন কনস্টাস। মারছেন মাঠের চারদিকে। সব যে ইচ্ছেমতো করতে পেরেছিলেন এমন নয়, কিন্তু বুমরাকে যেভাবে খুশি মারার সাহস করাটা, এবং সেটা মাত্র ১৯ বছর বয়সে অভিষেকেই, টেস্ট ক্রিকেট এমন কিছু বহুদিন দেখেনি।

Explore More Districts