সিলেট সীমান্তের ওপারে গাছে ঝুলছে বাংলাদেশির মরদেহ

সিলেট সীমান্তের ওপারে গাছে ঝুলছে বাংলাদেশির মরদেহ

সিলেট সীমান্তের ওপারে গাছে ঝুলছে বাংলাদেশির মরদেহ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্তে ভারতের অভ্যন্তরে একটি গাছে ৯ ঘণ্টারও বেশি সময় ধরে ঝুলে আছে বাংলাদেশি জাকারিয়া আহমদের (২৩) এক যুবকের মরদেহ।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত লাশটি ঝুলে থাকলেও উদ্ধার করা যায়নি। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিষয়টি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) জানালেও তারা সাড়া না দেওয়া লাশ উদ্ধার করা যাচ্ছে না বলে জানা গেছে। জাকারিয়া উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের সীমান্তবর্তী লামারগ্রাম কামাল বস্তির আলা উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, পেশায় শ্রমিক জাকারিয়া সম্প্রতি বিয়ে করেন। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর বেলা ১১টার দিকে স্থানীয় লোকজন সীমান্তের ১২৫৭ নম্বর পিলারের পাশের একটি গাছের ডালের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

এ বিষয়ে উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য দিলোয়ার হোসেন জানান, লাশ এখনও ঝুলে রয়েছে। এলাকার লোকজন নিয়ে আমরা অপেক্ষা করছি। বিএসএফ এখনও সাড়া দেয়নি। জাকারিয়া তিন দিন আগে বিয়ে করেছেন বলে জানান তিনি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ বলেন, জাকারিয়ার বাড়ির পাশেই ভারত অংশ। প্রাথমিকভাবে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। স্বজনরা লাশ আনতে চেয়েছিলেন। তবে ভারতের অভ্যন্তরে হওয়ায় তা সম্ভব হয়নি। বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে। বিএসএফের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

৪৮ বিজিবি অধিনায় লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, বিজিবির পক্ষ থেকে বিএসএফকে বিষয়টি জানানো হয়েছে। বর্তমানে ভারতীয় পুলিশ বিষয়টি দেখছে। তাদের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন হলে লাশ হস্তান্তর করা হবে।

ডিএস/আরএ

Explore More Districts