রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় অগ্রগতির জন্য ট্রাম্প-পুতিনের বৈঠক প্রয়োজন: রুবিও

রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় অগ্রগতির জন্য ট্রাম্প-পুতিনের বৈঠক প্রয়োজন: রুবিও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গতকাল তুরস্কে বলেন, তিনি মনে করেন না যে ট্রাম্প-পুতিনের সরাসরি আলোচনায় না বসা পর্যন্ত এই বিষয়ে (রাশিয়া-ইউক্রেন শান্তি) উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠেয় শান্তি আলোচনার জন্য প্রতিনিধিদল পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে এ আলোচনার জন্য মস্কোর একটি ‘নিম্ন পর্যায়ের’ প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্তের সমালোচনা করেছেন জেলেনস্কি।

আলোচনায় রাশিয়ার প্রতিনিধিদলটির নেতৃত্ব দেবেন রুশ প্রেসিডেন্টের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি। তিনি জোর দিয়ে বলেছেন, ক্রেমলিনের এই প্রতিনিধিদলের ‘সব প্রয়োজনীয় দক্ষতা’ রয়েছে।

Explore More Districts