অস্ত্রসহ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার – Chittagong News

অস্ত্রসহ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার – Chittagong News

বোয়ালখালীতে চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ মে) দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

এ ঘটনায় পটিয়া থানায় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- পটিয়া হাবিলাসদ্বীপ ইউনিয়নের ২নাম্বার ওয়ার্ডের হুলাইন গ্রামের খালেক মেম্বার বাড়ির মো. নুরুল আবছারের ছেলে মো. গিয়াস উদ্দিন সাব্বির(৩১)। সাব্বির পটিয়া সরকারি কলেজ ছাত্র লীগের সভাপতি। এছাড়া ছনহরা ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের চাটরা গ্রামের ফুল গাজীর বাড়ির মৃত আবুল হোসেনে ছেলে মো. বছিরুল হক শাহিন(২৩)। শাহিন পৌর ছাত্রলীগ নেতা বলে জানা গেছে।

পুলিশ জানায়, বোয়ালখালী উপজেলার শাকপুরা মিলিটারীপুল এলাকায় চেকপোস্টে রাত দেড়টার দিকে পুলিশ ১টি সিএনজি চালিত ট্যাক্সিকে থামিয়ে তল্লাশি নিচ্ছিল। এসময় গাড়ীতে বসা সাব্বির উত্তেজিত কথাবার্তা বলছিলো। ওকে সন্দেহজনক মনে হওয়ায় তার মুঠোফোনে ধারণকৃত ১টি একনলা বন্দুকের ছবি দেখা যায়। এ বিষয়ে অপর যাত্রী শাহিনকে জিজ্ঞেসাবাদ করলে সে জানায় বন্দুকটি বিক্রির জন্য আলামত হিসেবে ছবি ধারণ করেছে। তাদের দেওয়া তথ্যমতে পটিয়া পৌরসভার ৩ নাম্বার ওয়ার্ডের আলোছায়া নামক আবাসিক ভবনের ৪র্থ তলা সি-৪ নং ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ড্রয়িং রুমের খাটের নিচ থেকে ১টি একনলা বন্দুক, ৩টি লেডবল গুলি, ৪ টি পিস্তলের গুলি, ১টি লোহার পাত, ২টি চাকু এবং আসামীদের কাছ থেকে ৩টি মোবাইল সেট জব্দ করা হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, অস্ত্রসহ জব্দকৃত সরঞ্জাম ও আসামীদের পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে বোয়ালখালী থানা পুলিশ বাদী হয়ে পটিয়া থানায় মামলা দায়ের করেছে।

এমজে/সিটিজিনিউজ

Explore More Districts