সখীপুরে নিষিদ্ধ সংগঠনের তিন নেতা গ্রেফতার – News Tangail

সখীপুরে নিষিদ্ধ সংগঠনের তিন নেতা গ্রেফতার – News Tangail

সখীপুর প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও কৃষক লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৈষম্যবিরোধী ছাত্র মিছিলে হামলার অভিযোগে করা মামলায় সোমবার রাতে ও মঙ্গলবার দুপুরে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন সাথী, কাকড়াজান ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মফিজুল ইসলাম ও কৃষক লীগের সাবেক সভাপতি ফজলুল হক। দেলোয়ার হোসেন সাথীর বাড়ি কালিয়া ইউনিয়নের কচুয়া অন্য দুজনের বাড়ি কাকড়াজান ইউনিয়নের জিতাশ্বরী গ্রামে।

থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভুঞা বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts