গান, অভিনয়, ভাত আর ভয়—জাপান থেকে শিবলু

গান, অভিনয়, ভাত আর ভয়—জাপান থেকে শিবলু

শিবলু: আরে ভাই বইলেন না, ভাত ছাড়া কি থাকা যায়? বাঙালির এ ভাত ছাড়া কি এক দিন চলে? এর মাঝে একটা ভারতীয় রেস্টুরেন্ট পেয়েছি। তবে খাবার আমাদের মতো না। ওই দেশের মানুষের উপযোগী করেই বানানো। তবে ভাত দেখেই আত্মায় শান্তি পেলাম। এক সপ্তাহ থাকব, জানি না বাকি দিন কীভাবে যাবে। আর খাবারের যে দাম এখানে!

প্রথম আলো :

আর কী কী সমস্যা হচ্ছে?

শিবলু: সবচেয়ে বেশি হচ্ছি ভাষাগত সমস্যা, একদম বিমানবন্দর থেকে উবার, হোটেল—যেখানেই গেছি। তাঁরা কি ইংরেজি বোঝেন না, নাকি বলতে চান না, বোধগম্য হয়নি। এ ছাড়া সব ঠিকঠাক; সুন্দর দেশ, সুন্দর মানুষ। একটু বেরিয়েছিলাম, আবহাওয়াও চমৎকার।

জাপানে শিবলু
ছবি: শিল্পীর সৌজন্যে

Explore More Districts