গাজীপুরে একটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা, শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরে একটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা, শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর নগরের কাশিমপুরে শ্রমিক আন্দোলনের জেরে একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ রোববার সকালে কারখানার গেটে এ–সংক্রান্ত একটি নোটিশ টাঙানো হয়। এরপর ক্ষুব্ধ শ্রমিকেরা বিক্ষোভ করেন।

কারখানার শ্রমিক ও পুলিশ জানায়, কাশিমপুরের সুরাবাড়ি এলাকার মার্ক সোয়েটার লিমিটেডের কারখানা রয়েছে। বকেয়া বেতন, কাজের দরবৃদ্ধিসহ বেশ কিছু দাবি নিয়ে কারখানার শ্রমিকেরা আন্দোলনে নেমেছেন। শ্রমিকেরা আজ সকালে কারখানা গেটে গিয়ে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখতে পান। ওই নোটিশ দেখে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ শুরু করেন। তবে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ওই কারখানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

Explore More Districts