বরিশালে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
৭ May ২০২৫ Wednesday ৬:১৯:২৯ PM
Warning: Trying to access array offset on null in /home/amdrbari/domains/amaderbarisal.com/public_html/wp-content/themes/newsbee/news.php on line 6
নগর প্রতিনিধি:
বরিশালে র্যাব-৮ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ৬ মে রাত ৩টা ৩০ মিনিটে গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে দুই যুবক চাঁদপুরের সাহেদুল ইসলাম রাহুল (২৭) ও হবিগঞ্জের খলিলুর রহমান সোহাগ (২৫) কে আটক করে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে একটি আসবাবপত্র বোঝাই পিকআপের (ঢাকা মেট্রো-ন ১২-৯৭১২) কাঠের আলমারির ভেতর লুকানো অবস্থায় ৯টি প্যাকেটে মোট ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া জব্দ করা হয় ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, মাদক বিক্রির নগদ ৮,২০০ টাকা এবং গাড়ির ৬ পাতা কাগজপত্র। আটকদের বিরুদ্ধে গৌরনদী থানায় নিয়মিত মাদক মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ পুলিশে হস্তান্তর করা হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল নার্সিং কলেজে শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি
বরিশাল চেম্বারের কমিটি বাতিল, প্রশাসক নিয়োগ
ববি উপাচার্যের অপসারণ দাবিতে প্রশাসনিক দপ্তরে শিক্ষার্থীদের তালা
বরিশাল নার্সিং কলেজে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে আহত ৪ শিক্ষার্থী