‘শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হই’ মে দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’আয়োজিত আলোচনা সভায়প্রধান অতিথি হিসবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মোস্তফা খান সফরী।
শ্রমিক ফেডারেশনের নেতা মো: শাহাদাত হোসেনের সভাপতিত্ত্বে আলোচনা সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেনজেলা যুবদলের সহসভাপতি সরোয়ার গাজি, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী, কল্যাণপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাবেক কাদির খান,এডিসনাল এপিপি, ঢাকা জজ কোর্ট মজিবুর রহমান বাবলু,সদর থানা যুবদলের সাবেক সভাপতি ও বিল্লাল হোসেন বেপারি,বিএনপি নেতা কাদির খান,কামরুজ্জামান হাসনাত,আবু আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা শ্রমজীবী মানুষের সংগ্রাম ও অধিকার নিয়ে? আলোচনা করেন এবং শ্রমিক শ্রেণির উন্নয়নে একসাথে কাজ করার আহ্বান জানান।
শুভ মে দিবস! শ্রমিকের সম্মান—জাতির গৌরব।
স্টাফ করেসপন্ডেট,১ মে ২০২৫
