পাঁচ ঘণ্টায় চিন্ময় দাসের জামিন নিয়ে ৩ আদেশ, ফের শুনানি রোববার – Chittagong News

পাঁচ ঘণ্টায় চিন্ময় দাসের জামিন নিয়ে ৩ আদেশ, ফের শুনানি রোববার – Chittagong News

রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযুক্ত প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। আগামী রোববার (৫ মে) এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। এর আগে দুপুর ২টার দিকে হাইকোর্ট চিন্ময় দাসকে জামিন মঞ্জুর করেন। তবে বিকেল সাড়ে ৫টার দিকে রাষ্ট্রপক্ষের আবেদনের ভিত্তিতে চেম্বার আদালত সেই জামিন স্থগিত করেন। পরে আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের ভিত্তিতে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভূঞা বিষয়টি নিশ্চিত করে বলেন, “এটি একটি স্পর্শকাতর মামলা। একজন শিক্ষানবিশ আইনজীবীকে হত্যা করা হয়েছে। এ কারণেই জামিন স্থগিতের আবেদন করা হয়েছিল।”

চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভূঞা ও ব্যারিস্টার অনিক আর হক। চিন্ময় দাসের পক্ষে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য।

এমভি/সিটিজিনিউজ

Explore More Districts