ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশনের প্রতিষ্ঠাকালীন মেয়র সাবেক প্রতিমন্ত্রী, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নানকে ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলায় কারারুদ্ধ করে পরিকল্পিতভাবে হত্যা করেছে । সোমবার অধ্যাপক এমএ মান্নানের তৃতীয় মৃত্যু বার্ষিকীর বিভিন্ন অনুষ্ঠানে বিএনপি নেতারা বক্তৃতাকালে এ অভিযোগ করেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার কবর জিয়ার, ফ্রি মেডিকেল ক্যাম্প, আলোচনা সভা, বিশেষ দোয়া মাহফিলসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। সকালে নগরীর রাজবাড়ি সড়কের দলীয় কার্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে মহানগর যুবদলের অনুষ্ঠানে মাহমুদ হাসান রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। সভায় সিটির সাবেক ওয়ার্ড কাউন্সিলর হাসান আজমল ভুইয়া, যুবদল নেতা নাজমুল খন্দকার সুমন, ফারহাজ বিন প্রবালসহ নেতারা উপস্থিত ছিলেন। বিকালে গাজীপুর সদর মেট্রো বিএনপি আয়োজিত স্মরণ সভায় অ্যাডভোকেট মেহেদী হাসান এলিসের সভাপতিত্বে মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, মহানগর সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রনি, মীর হালিমুজ্জামান ননিসহ নেতারা বক্তব্য রাখেন।
সভায় গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি বলেছেন, ফ্যাসিস্ট সরকার জনগনের আপনজন গণমানুষের নেতা জনপ্রিয় মেয়র অধ্যাপক এম এ মান্নানের মৃত্যুবার্ষিকীও পালন করতে দেয়নি। স্বৈরাচারমুক্ত হওয়ার কারণে আজ মৃত্যুবার্ষিকী পালন করতে পারছি। তিনি বলেন, বাবাকে ৩ বছর মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দি করে রেখেছে। এটি সাধারণ কোনো মৃত্যু ছিল না। পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে অধ্যাপক এম এ মান্নানকে।
মহানগর বিএনপি সভাপতি শওকত সরকার বলেন, গণঅভ্যুত্থানে পতিত বিগত সরকারের সময়ে মেয়র নির্বাচিত হওয়ার পর অধ্যাপক এমএ মান্নান রাজনৈতিক মামলায় জর্জরিত হয়ে প্রায় তিন বছর কারা নির্যাতিত থেকে এবং কারাগারে সুচিকিৎসা না পেয়ে ধীরে ধীরে মৃত্যু কোলে ঢলে পড়েন। তাকে গ্রেফতারে জড়িতদের গ্রেফতারের দাবিও জানান বক্তারা।
গাজীপুরস্থ বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট (বারি) কেন্দ্রীয় জামে মসজিদে বারি কর্মচারীদের আয়োজন দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মোহাম্মদ রোকুনুজ্জামান সরকার উজ্জ্বল ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা কৃষিবিদ নাসির উদ্দীন মাহমুদ, কৃষিবিদ মেহেদী হাসান রুবেল, কৃষিবিদ মাহবুবুর রহমান বাবু, কৃষিবিদ মনিরুজ্জামান মিন্টু, ডিপ্লোমা কৃষিবিদ নেতা সাইফুর রহমান টিটু, কর্মচারী নেতা শফিক, আতাউর, জাহাঙ্গীর, গোলান নবী, আতিকুল ইসলাম খান, শাহজাহান নিজাম, ইলিয়াস রফিক, রফিকুল আবুল, লিটন মোল্লা প্রমূখ।
ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার আমার বাবাকে হত্যা করেছে: মঞ্জুরুল করিম রনি – Daily Gazipur Online
Recent Posts
Explore More Districts
- Khulna District Newspapers
- Chattogram District Newspapers
- Dhaka District Newspapers
- Barisal District Newspapers
- Sylhet District Newspapers
- Rangpur District Newspapers
- Rajshahi District Newspapers
- Mymensingh District Newspapers
- Gazipur District Newspapers
- Cumilla district Newspapers
- Noakhali District Newspapers
- Faridpur District Newspapers
- Pabna District Newspapers
- Narayanganj District Newspapers
- Narsingdi District Newspapers
- Kushtia District Newspapers
- Dinajpur District Newspapers
- Bogura District Newspapers
- Jessore District Newspapers
- Bagerhat District Newspapers
- Barguna District Newspapers
- Bhola District Newspapers
- Brahmanbaria District Newspapers
- Chuadanga District Newspapers
- Chandpur District Newspapers
- Chapainawabganj District Newspapers
- Coxs Bazar District Newspapers
- Feni District Newspapers
- Gaibandha District Newspapers
- Gopalganj District Newspapers
- Habiganj District Newspapers
- Jamalpur District Newspapers
- Jhalokati District Newspapers
- Jhenaidah District Newspapers
- Joypurhat District Newspapers
- Kurigram District Newspapers
- Kishoreganj District Newspapers
- Khagrachhari District Newspapers
- Lakshmipur District Newspapers
- Lalmonirhat District Newspapers
- Madaripur District Newspapers
- Magura District Newspapers
- Manikganj District Newspapers
- Meherpur District Newspapers
- Naogaon District Newspapers
- Munshiganj District Newspapers
- Moulvibazar District Newspapers
- Narail District Newspapers
- Natore District Newspapers
- Netrokona District Newspapers
- Nilphamari District Newspapers
- Panchagarh District Newspapers
- Patuakhali District Newspapers
- Pirojpur District Newspapers
- Rajbari District Newspapers
- Rangamati District Newspapers
- Satkhira District Newspapers
- Shariatpur District Newspapers
- Sherpur District Newspapers
- Sirajganj District Newspapers
- Sunamganj District Newspapers
- Tangail District Newspapers
- Thakurgaon District Newspapers


