ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরে জমি নিয়ে বিরোধের সূত্র ধরে এক নারীকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখমের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গাজীপুর সদর মেট্রো থানায় অভিযোগ দায়ের হয়েছে।
গাজীপুর সদর উপজেলার বাড়িয়ার বন্দান গ্রামে গত শনিবার এ ঘটনা ঘটেছে। হামলার অভিযোগ উঠেছে স্থানীয় আবদুর রউফের ছেলে নাজমুল (২৭), পারভেজ (৩৫), মোঃ রাজিব ও মেয়ে রত্না আক্তারের বিরুদ্ধে।
হামলায় মারাত্মক জখম আনোয়ারা বেগম (৪৫) গাজীপুরের বাড়িয়া ইউনিয়নের বন্দান গ্রামের মৃত টুলু শেখের মেয়ে। এ ঘটনায় তার ভাই ইসমাইলও আহত হয়েছেন।
ইসমাইল বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় ৪/৫জনকে আসামি করে সদর থানায় একটি অভিযোগ করেছেন।
আনোয়ারা বেগম বর্তমানে গাজীপুর মহানগরীর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগে ১১ নম্বর বেডে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, গত ২৮ আগষ্ট আনোয়ারা বেগম তাদের ওপর প্রতিপক্ষের মারমুখী আচরণ ও হামলার আশঙ্কায় গাজীপুর মহানগরের ধান গবেষণা ইন্সটিটিউটে অবস্থিত সেনা ক্যাম্প কমান্ডার বরাবর ৩ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ করেছিলেন। তারপরও শেষ রক্ষা হয়নি আনোয়ারা বেগমের। প্রতিপক্ষের অতর্কিত হামলার শিকার হয়ে তিনি এখন হাসপাতালের বেডে।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জমি দখল নিতে আসলে আনোয়ারা বেগম ও তার ভাই ইসমাইল ও ভাবি শান্তি বেগম তাদের বাধা দেন। ওই সময় দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আনোয়ার বেগমকে মারাত্মক জখম করে মাটিতে ফেলে রেখে যায় অভিযুক্তরা। পরে তাকে উদ্ধার করে তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যান্যদের চিকিৎসা দেওয়া হয় একই হাসপাতালে।
ভুক্তভোগী বাদী ইসমাইল হোসেন বলেন, আমার বাবার নামে রেকর্ডভুক্ত জমির বৈধ মালিক আমি। কিন্তু ৫ আগস্টের পর থেকে অভিযুক্তদের আপন মামা গাজীপুর সদর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ আমার ওপর চাপ সৃষ্টি করতে থাকে ও হুমকি দেয়। গত শনিবার দুপুরে তার ভাগিনারা পরিকল্পিতভাবে হামলা চালায়, আমার বোনকে নির্মমভাবে কুপিয়ে আহত করে এবং আমাদের জমি দখলের চেষ্টা চালায়।
এ বিষয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান মাসুদের ভাষ্য, আমি বিষয়টি মীমাংসার পক্ষে কাজ করে যাচ্ছি যাতে স্থানীয়ভাবে বসে মিমাংসা করা যায়। আমি আমার ভাগিনাদেরকে তাদের ওপর আক্রমণ করতে বলিনি।
সদর থানার ওসি আবদুল হালিম জানান, দুপক্ষই অভিযোগ করেছে। তবে আগে অভিযোগ করা আনোয়ারার ভাই ইসমাইলের মামলা রেকর্ড করা হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।
গাজীপুরে জমি নিয়ে বিরোধে নারীকে কুপিয়ে জখম – Daily Gazipur Online
Recent Posts
Explore More Districts
- Khulna District Newspapers
- Chattogram District Newspapers
- Dhaka District Newspapers
- Barisal District Newspapers
- Sylhet District Newspapers
- Rangpur District Newspapers
- Rajshahi District Newspapers
- Mymensingh District Newspapers
- Gazipur District Newspapers
- Cumilla district Newspapers
- Noakhali District Newspapers
- Faridpur District Newspapers
- Pabna District Newspapers
- Narayanganj District Newspapers
- Narsingdi District Newspapers
- Kushtia District Newspapers
- Dinajpur District Newspapers
- Bogura District Newspapers
- Jessore District Newspapers
- Bagerhat District Newspapers
- Barguna District Newspapers
- Bhola District Newspapers
- Brahmanbaria District Newspapers
- Chuadanga District Newspapers
- Chandpur District Newspapers
- Chapainawabganj District Newspapers
- Coxs Bazar District Newspapers
- Feni District Newspapers
- Gaibandha District Newspapers
- Gopalganj District Newspapers
- Habiganj District Newspapers
- Jamalpur District Newspapers
- Jhalokati District Newspapers
- Jhenaidah District Newspapers
- Joypurhat District Newspapers
- Kurigram District Newspapers
- Kishoreganj District Newspapers
- Khagrachhari District Newspapers
- Lakshmipur District Newspapers
- Lalmonirhat District Newspapers
- Madaripur District Newspapers
- Magura District Newspapers
- Manikganj District Newspapers
- Meherpur District Newspapers
- Naogaon District Newspapers
- Munshiganj District Newspapers
- Moulvibazar District Newspapers
- Narail District Newspapers
- Natore District Newspapers
- Netrokona District Newspapers
- Nilphamari District Newspapers
- Panchagarh District Newspapers
- Patuakhali District Newspapers
- Pirojpur District Newspapers
- Rajbari District Newspapers
- Rangamati District Newspapers
- Satkhira District Newspapers
- Shariatpur District Newspapers
- Sherpur District Newspapers
- Sirajganj District Newspapers
- Sunamganj District Newspapers
- Tangail District Newspapers
- Thakurgaon District Newspapers


