ঘাটাইলে খাকুরিয়া ব্রিজের নির্মাণকাজ দ্রæত শেষ করার দাবি এলাকাবাসীর – News Tangail

ঘাটাইলে খাকুরিয়া ব্রিজের নির্মাণকাজ দ্রæত শেষ করার দাবি এলাকাবাসীর – News Tangail

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটা\ইল উপজেলার খাকুরিয়া ব্রিজের অসমাপ্ত কাজ দ্রæত শেষ করার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

বুধবার সকালে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে খাকুরিয়া ব্রিজ সংলগ্ন এ মানববন্ধনের অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি কহিনূর ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জুয়েল রানা, দেওপাড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম টুটুল প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দেওপাড়া ইউনিয়নের অনেক ব্রিজের কাজ শেষ হয়েছে। কিন্তু ৪ বছরেও খাকুরিয়া ব্রিজের কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। বর্তমানে ব্রিজের কাজ ফেলে রেখে পলাতক রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। আমরা দ্রæতই ব্রিজের কাজ শেষ করার দাবি জানাচ্ছি। এসময় স্থানীয় শিক্ষার্থীরা ও গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts