চট্টগ্রামে আয়না ইয়ুথ ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ – Chittagong News

চট্টগ্রামে আয়না ইয়ুথ ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ – Chittagong News

 

পবিত্র মাহে রমজান শেষে আসন্ন ঈদুল ফিতরের আনন্দ উদযাপন উপলক্ষে চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন আয়না ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে নগরীর পাঁচলাইশ থানা মোড়ে গরীব, অসহায় ও এতিম শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো. সেলিম। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আলহাজ্ব মহিউদ্দিন জুয়েল।

এসময় নেতৃবৃন্দ সুবিধা বঞ্চিত অসহায় শতাধিক এতিম শিশু ও সাধারণ মানুষের হাতে ঈদের নতুন উপহার তুলে দেন।

আয়না ইয়ুথ ফাউন্ডেশনের কর্মকর্তা ইঞ্জিনিয়ার মো. আরিফের সভাপতিত্বে ও মাহমুদুল হাসানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক এনামুল হক এনাম, শাহজী চিশতী চৌধুরী, শেখ মেহেদী, আব্দুল আলিম তালুকদার, নবী হোসেন প্রমূখ।

এসসি/সিটিজিনিউজ

Explore More Districts