ট্রাম্প ইরানে হামলা চালালে উপযুক্ত জবাব দেবে তেহরান

ট্রাম্প ইরানে হামলা চালালে উপযুক্ত জবাব দেবে তেহরান

খামেনি আরও বলেন, যদি তারা বিগত বছরগুলোর মতো ইরানের ভেতরে রাষ্ট্রদ্রোহ সৃষ্টি করার কথা ভাবে, তবে ইরানি জনগণ নিজেরাই তার মোকাবিলা করবে।

ইরানি কর্তৃপক্ষ সেখানে সাম্প্রতিক অস্থিরতার জন্য পশ্চিমাদের দোষারোপ করে আসছে। এর মধ্যে রয়েছে ২০২২-২৩ সালে হিজাব নীতি লঙ্ঘনের অভিযোগে আটক তরুণী মাসা আমিনির পুলিশ হেফাজতে মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ এবং ২০১৯ সালে জ্বালানির দাম বৃদ্ধির বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভের ঘটনা।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তাঁরা খামেনির আদেশ অনুসারে পরোক্ষভাবে আলোচনা চালিয়ে যেতে ইচ্ছুক।

গতকাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই টুইট করে বলেন, ইরানের বিরুদ্ধে একজন রাষ্ট্রপ্রধানের বোমা হামলার প্রকাশ্য হুমকি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার মূলনীতির এক মর্মান্তিক অবমাননা।

ইসমাইল বাঘাই বলেন, সহিংসতা সহিংসতার জন্ম দেয়, শান্তি শান্তির জন্ম দেয়। যুক্তরাষ্ট্র পথ বেছে নিতে পারে এবং পরিণতি মেনে নিতে পারে।

ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে ২০১৫ সালে ইরান ও বিশ্ব শক্তির মধ্যে একটি চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। ওই চুক্তিতে নিষেধাজ্ঞা শিথিল করার বিনিময়ে তেহরানের বিতর্কিত পারমাণবিক কর্মকাণ্ডের ওপর কঠোর সীমা আরোপ করা হয়েছিল।

Explore More Districts