দুই সাবেক স্ত্রী, সন্তানদের নিয়ে আমির খানের ঈদ

দুই সাবেক স্ত্রী, সন্তানদের নিয়ে আমির খানের ঈদ

বলিউড সুপারস্টার আমির খানের কাছে ঈদ মানেই পরিবার। প্রতিবার পরিবারের সঙ্গে বিশেষ এ দিনটি কাটান তিনি। এবারের ঈদ মা, সন্তান আর দুই সাবেক স্ত্রীয়ের সঙ্গে কাটালেন আমির।
ঈদ উদ্‌যাপন করতে সোমবার আমিরের কাছে এসেছিল তাঁর দুই ছেলে জুনাইদ এবং আজাদ। এই বলিউড তারকার দুই সাবেক স্ত্রী রীনা আর কিরণ রাওকেও আসতে দেখা গিয়েছিল। বিবাহবিচ্ছেদের পরেও আমিরের সঙ্গে তাঁর সাবেক দুই স্ত্রীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় আছে।

Explore More Districts