টাঙ্গাইলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে আর্থসামাজিক উন্নয়নে ষাঁড় ও বকনা বাছুর বিতরন – News Tangail

টাঙ্গাইলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে আর্থসামাজিক উন্নয়নে ষাঁড় ও বকনা বাছুর বিতরন – News Tangail

ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ষাঁড় ও বকনা বাছুর বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে জার্মান প্রজেক্ট, সাগরদিঘীতে উক্ত বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোঃ বাহাউদ্দিন সারোয়া রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো:আবু সাঈদ।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ঘাটাইল এর আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে আর্থসামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতায় নির্বাচিত সুফল ভোগীদের মাঝে ৩২ জনকে ষাঁড় এবং ৩২ জনকে বকনা বাছুর বিতরণ করা হয়। পাশাপাশি ষাঁড় গরু প্রাপ্ত সুফলভোগীদের মাঝে ১৫০ কেজি করে দানাদার খাবার এবং বকনা বাছুর প্রাপ্ত সুফলভোগীদের মাঝে ১০০ কেজি করে দানাদার খাবার সহ ভিটামিন বিতরণ করা হয়। একই প্রকল্পের আওতায় ১৬০ জন হাঁস প্রাপ্ত সুফল ভোগীদের মাঝে দুই ধাপে ১১৬.৯ কেজি করে খাবার বিতরণ করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts