- নারায়ণগঞ্জ, শহরের বাইরে, সারাদেশ
- গেন্ডারিয়া থানা পুলিশের অভিযানে হিরোইন সহ গ্রেফতার ১
শামীম ওসমান ও গাজীর বিরুদ্ধে আরও একটি মামলা
- আপডেট টাইম : মার্চ, ১২, ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ণ
- 28 পড়েছেন
নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয় । সেই হামলার ঘটনায় সাবেক এমপি শামীম ওসমানকে প্রধান আসামি অন্যান্য ৪৪ জনকে আসামী করে সিদ্ধিরগঞ্জ থানায় আরও একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে।
সুনামগঞ্জ জেলার সদরের পাবর্তীপুরের আফতাব মিয়ার ছেলে লিটন মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মঙ্গলবার (১১ মার্চ) আদালতের আদেশে মামলাটি রুজু করা হয়েছে বলে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনূর আলম নিশ্চিত করেছেন।
মামলায় শামীম ওসমান ছাড়াও এজাহারনামীয় আসামিদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী, শামীম ওসমানপুত্র অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, গাজীপুত্র রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মর্তুজা পাপ্পা প্রমুখ।
বাদী লিটন মিয়া গত ৬ মার্চ নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা দায়েরের আবেদন করেন। শুনানি শেষে ৯ মার্চ আদালত মামলাটি রুজু করতে সিদ্ধিরগঞ্জ থানাকে নির্দেশ দেন।


