নারায়ণগঞ্জের অপহৃত তরুণী টাঙ্গাইল থেকে উদ্ধার – News Tangail

নারায়ণগঞ্জের অপহৃত তরুণী টাঙ্গাইল থেকে উদ্ধার – News Tangail

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে অপহরণের শিকার ১৬ বছরের তারুণীকে ময়মনসিংহ থেকে উদ্ধার করেছে নারায়ণগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মঙ্গলবার (১১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার (এসপি) মোঃ মোস্তফা কামাল রাশেদ।

এর আগে গত ১১ জানুয়ারি নারায়ণগঞ্জের বন্দর থানার কুশিয়ারা এলাকায় অবস্থিত ফুপুর বাড়ি থেকে তরুণী অপহরণের শিকার হন। পরবর্তীতে এ ঘটনায় মোঃ শওকত (৫০), সুরিয়াকে (৩৬) আসামি করে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।

পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার গোরাই এলাকার একটি ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts