ইলন মাস্কের এক্সে সাইবার হামলা

ইলন মাস্কের এক্সে সাইবার হামলা

পরে বিষয়টি নিয়ে নিজেই এক্সে একটি পোস্ট দেন ইলন মাস্ক। তিনি লিখেছেন, ‘এক্সে বড় ধরনের সাইবার হামলা হয়েছে (এখনও হচ্ছে)’। তবে এই সমস্যার মধ্যেই কখনো কখনো এক্সে প্রবেশ করা যাচ্ছিল।

ইলন মাস্ক এটিকে সাইবার হামলা দাবি করলেও তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে গত বছর ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার নেওয়ার সময়ও এই ধরনের সমস্যা হয়েছিল এক্সে। প্রযুক্তিগত সমস্যার কারণে সাক্ষাৎকারটি নির্ধারিত সময়ের চেয়ে ৪০ মিনিট পরে শুরু হয়। এর কারণ হিসেবে সাইবার আক্রমণকে দায়ী করেছিলেন ইলন মাস্ক।

Explore More Districts