মাটিরাঙ্গায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন – Chittagong News

মাটিরাঙ্গায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন – Chittagong News

“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি”এ প্রতিপাদ্যকে সামনে রেখে, জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় র‍্যালি, আলোচনা ও অগ্নি নির্বাপক প্রদর্শনের মাধ্যমে অগ্নিকাণ্ডে সচেতনতা বৃদ্ধির মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০মার্চ) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ও দু‌র্যো‌গ ব্যবস্থাপনা অ‌ধিদপ্তরের যৌথ আয়োজনে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স মা‌টিরাঙ্গা ইউ‌নি‌টের ভারপাপ্ত ‌স্টেশন অ‌ফিসার হারুন অর রশীদ এর নেতৃ‌ত্বে উপ‌জেলা চত্ব‌রে এ মহড়ার আয়োজন করা হয়।

মাটিরাঙ্গা উপ‌জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ এর সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থি হিসেবে মাটিরাঙ্গা উপ‌জেলা নির্বাহী অফিসার মনজুর আলম বক্তব্য দেন।

উপ‌জেলা সহকারি প্রোগ্রামার আই‌সি‌টি‌ রা‌জীব রায় চৌধুরী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শৈলেন্দ্র লাল চাকমা, সমবায় কর্মকর্তা আমান উল্লাহ খাঁন, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার অংহ্লা মারমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের উপ-সহকারি প্রকৌশলী মো. রুহুল আমিন সহ বি‌ভিন্ন ‌শ্রেণিপেশার লোকজন উপ‌স্থিত ছিলেন।

জেএনএন/সিটিজিনিউজ

Explore More Districts