গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএনডিপি এর সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতাআয় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।
সোমবার (১০মার্চ) সকাল ১০ টায় নগরীর একটি স্বনামধন্য হোটেলের ব্যাঙ্কুইট হলে এ প্রশিক্ষণ উদ্বোধন করেন স্থানীয় সরকার চট্টগ্রাম এর উপ-পরিচালক মো: নোমান হোসেন।
প্রশিক্ষণে চট্টগ্রাম জেলার ৬টি উপজেলার ৬৮জন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা অংশগ্রহণ করেন। আনুষ্ঠানিক উদ্বোধনী পর্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউএনডিপি এর সিনিয়র ক্যাপাসিটি ডেভেলপমেন্ট স্পেশালিস্ট এনামুল হক খসরু, গ্রাম আদালত প্রকল্পের সমন্বয়কারী ফারহানা ইদ্রিস, জেলা ব্যবস্থাপক সাজাদুল আনোয়ার ভূঁইয়া, সৈয়দ মোহন উদ্দিন ও উপজেলা সমন্বয়কারী জানে আলম, মো মাহবুবুর রহমান, জেসমিন আক্তার, আখি বড়ুয়া, মোহছেনা আক্তার, বাবুল আরাফাত, বাদশা আলণ প্রমুখ।
প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন রুপন কান্তি দাশ, জেলা লিগ্যাল এইড অফিসার, চট্টগ্রাম, উপপরিচালক,মহিলা বিষয়ক অধিদপ্তর জনাব আতিয়া চৌধুরী সহ চট্টগ্রাম জেলা রিসোর্স টিমের সদস্যরাবৃন্দ।
এ প্রশিক্ষণের মাধ্যমে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাদের গ্রাম আদালত পরিচালনার দক্ষতা বৃদ্ধি, সঠিক ভাবে নথি পত্র প্রস্তুত সহ গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় পর্যায়ে দ্রুত ও কার্যকর বিচার প্রক্রিয়া নিশ্চিত করার উপর গুরুত্ব দেন আলোচকগন।
এসসি/সিটিজিনিউজ

