এটিইও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় দুই বছর, কবে পরীক্ষা

এটিইও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় দুই বছর, কবে পরীক্ষা

পিএসসির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘এটিইও নিয়োগে আবেদন করেছেন ৯৩ হাজার ৪০ প্রার্থী। পরীক্ষা নেওয়ার জন্য প্রয়োজনীয় কাজ চলমান। কয়েকটি বিসিএসের নিয়োগ কার্যক্রম নিয়ে পিএসসি ব্যস্ত সময় পার করছে। জুন পর্যন্ত বিসিএসের পরীক্ষা নিয়ে ব্যস্ততা রয়েছে। জুনের পর এটিইও নিয়োগের পরীক্ষা নেওয়া হবে। আমরা আনুষ্ঠানিকভাবে তারিখ ঘোষণা করব।’

এটিইও পদে আবেদনকারী মো. রায়হানুল হক বলেন, ‘এটিইও পদের বিজ্ঞপ্তি এমনিতেই কম প্রকাশ করা হয়। দীর্ঘদিন পর মাত্র ১৫৯ জন এটিইও নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে দুই বছরেও পরীক্ষা নেওয়ার খোঁজ নেই। পিএসসিতে যোগাযোগ করা হলে এ বিষয়ে কিছু বলা হয়নি। পরীক্ষার জন্য আর কত দিন আমাদের অপেক্ষা করতে হবে।’

২০২৩ সালের ২৬ জুন ১৫৯ জন এটিইও নিয়োগে প্রথম বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। অনলাইনে আবেদনের সময় শেষ হওয়ার এক দিন আগে বিজ্ঞপ্তিটি স্থগিত করে পিএসসি। তখন পিএসসি প্রথম আলোকে জানায়, এটিইও নিয়োগে আবেদনের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থী হিসেবে অভিজ্ঞতার ক্ষেত্রে নিয়োগবিধির সঙ্গে অসামঞ্জস্যের কারণে অনলাইনে আবেদন আপাতত স্থগিত করা হয়েছে।

Explore More Districts