| ৬ March ২০২৫ Thursday ১:১৬:২২ PM | |
গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালে গ্রীনলাইন বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে গৌরনদীর বামরাইলে এই দুর্ঘটনা ঘটে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, সকালে ঢাকা থেকে বরিশালে আসছিল গ্রিনলাইন পরিবহনের একটি বাস। ঢাকা বরিশাল মহাসড়কের দক্ষিণ বামরাইল এলাকায় আসলে যান্ত্রিক ত্রুটির কারণে বাসের ইঞ্জিনে আগুন ধরে যায়।
তিনি আরও জানান, আগুন লাগার পর তাৎক্ষণিক বাস থামিয়ে সব যাত্রী বাস থেকে নামিয়ে দেয়া হয়। যার করণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

