জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও সদস্য বানারীপাড়ার দুই মেধাবী সন্তান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও সদস্য বানারীপাড়ার দুই মেধাবী সন্তান

৪ March ২০২৫ Tuesday ৪:৫১:২৬ PM

Print this E-mail this


রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও সদস্য বানারীপাড়ার দুই মেধাবী সন্তান

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নবগঠিত আহবায়ক কমিটিতে বরিশালের বানারীপাড়া উপজেলার দুই মেধাবী সন্তান মো.মিরাজ হোসেন যুগ্ম আহবায়ক ও মো. আবু আনসার সদস্য হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন। মেধাবী এ ছাত্রনেতাদের গ্রামের বাড়ি বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নে। এদের মধ্যে মো. মিরাজ হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে মাস্টার্সে ও আবু আনসার ইতিহাস বিভাগের অনার্স শেষবর্ষে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থী। প্রসঙ্গত,গত ১৩ ফেব্রুয়ারী জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৪৫৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মেহেদী হাসান হিমেলকে আহ্বায়ক এবং সামসুল আরেফিনকে সদস্য সচিব করা হয়েছে। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নবগঠিত আহবায়ক কমিটিতে মো. মিরাজ হোসেন যুগ্ম আহবায়ক ও মো. আবু আনসার সদস্য হওয়ায় বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ তাদের উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





আবারও আকার বাড়ছে উপদেষ্টা পরিষদের

বরিশালে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, অভিযুক্তের বাড়িতে ফের আগুন

বরিশালে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা

ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুলের বাসা থেকে আড়াই কোটি টাকা জব্দ

Explore More Districts