তবে স্ত্রীর উৎসাহে পরে রাজি হন। অস্কারের মঞ্চে পুরস্কার উঁচিয়ে ধরে কিরান বলেন, ‘আমার স্ত্রী বলেছিল, অস্কার জিতলে চতুর্থ সন্তান উপহার দেবে।’ মুহূর্তেই হাসির রোল ওঠে। অনুষ্ঠানে কিরানের সঙ্গে তাঁর স্ত্রী জ্যাজ শার্টনও হাজির ছিলেন। অনুষ্ঠানজুড়ে ছবির জন্য বেশ অন্তরঙ্গভাবে পোজ দেন তাঁরা।
আরও পুরস্কার
পার্শ্ব অভিনেত্রী: জোয়ি সালডানা, ‘এমিলিয়া পেরেজ’
পার্শ্ব অভিনেতা: কিরান কালকিন, ‘আ রিয়েল পেইন’
আন্তর্জাতিক সিনেমা: ‘আই অ্যাম স্টিল হেয়ার, ব্রাজিল
তথ্যচিত্র: ‘নো আদার ল্যান্ড’
স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র: ‘দ্য অনলি গার্ল ইন দ্য অর্কেস্ট্রা’
মৌলিক গান: ‘ই! মাল’, ‘এমিলিয়া পেরেজ’
মৌলিক আবহ সংগীত: ড্যানিয়েল ব্লুমবার্গ, ‘দ্য ব্রুটালিস্ট’
অ্যানিমেশন ছবি: ‘ফ্লো’
মৌলিক চিত্রনাট্য: শন বেকার, ‘আনোরা’
অনুপ্রাণিত চিত্রনাট্য: পিটার স্ট্রগান, ‘কনক্লেভ’
কস্টিউম ডিজাইন: পল ট্যাজেওয়েল, ‘উইকেড’
সম্পাদনা: শন বেকার, ‘আনোরা’
তথ্যসূত্র: এএফপি, বিবিসি, ভ্যারাইটি


