আমরা কলাপাড়াবাসী’র এক টাকায় ইফতারে ব্যতিক্রমী আয়োজন

আমরা কলাপাড়াবাসী’র এক টাকায় ইফতারে ব্যতিক্রমী আয়োজন

২ March ২০২৫ Sunday ৯:০৬:২০ PM

Print this E-mail this


আমরা কলাপাড়াবাসী’র এক টাকায় ইফতারে ব্যতিক্রমী আয়োজন

‘সৈয়দ রাসেল, কলাপাড়া.পটুয়াখালীর কলাপাড়ায় “আমরা কলাপাড়াবাসী” সংগঠনের উদ্যোগে প্রথম রমজান রবিবার আসর নামাজের পর পৌরশহরের নতুন বাজার এলাকায় ইফতারের বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন আমরা কলাপাড়া বাসি সংগঠনের সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুস সাকিবসহ সকল সদস্য।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে মানবতার সেবায় এগিয়ে এসেছে আমরা কলাপাড়াবাসী। সংগঠনটির উদ্যোগে আয়োজিত “এক টাকায় ইফতার” কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের জন্য ইফতার বিতরণ করা হচ্ছে ।সকলের সহযোগিতায় এই মহতী উদ্যোগ আরও বিস্তৃত হোক এটাই আশা। সংগঠনের সভাপতি নজরুল ইসলাম বলেন, নাম মাত্র টাকায় ইফতার বিক্রি কার্যক্রম আয়োজন করে আমরা সন্তুষ্ট এবং ইফতার কিনতে পেরে খুশি নিম্ন আয়ের মানুষ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা

ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুলের বাসা থেকে আড়াই কোটি টাকা জব্দ

লোহার পাত খুলে নিয়েছে দুর্বৃত্তরা: ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বরিশালের দপদপিয়া সেতু

বরিশালে আগুনে পুড়েছে তিন দোকান

চাঁদ দেখা গেছে, দেশে রোজা শুরু কাল

Explore More Districts