বাংলাদেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতে প্রতিভা বিকাশের জন্য কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হুয়াওয়ে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান প্রতিষ্ঠানটির এইচআর ডিরেক্টর লিনজিয়াও। তিনি বলেন, ‘আমরা নিয়মিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস রিক্রুটমেন্ট আয়োজন করে থাকি। এটি নতুন স্নাতকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি দেশের প্রযুক্তিগত উন্নয়নে ভূমিকা রাখছে।’
বুয়েটের অধ্যাপক ড. ফোরকান উদ্দিন বলেন, ‘বুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কার্যক্রম আমাদের শিক্ষার্থীদের জন্য শিল্প খাতের সঙ্গে সংযোগ স্থাপন ও কর্মসংস্থানের দারুণ একটি প্ল্যাটফর্ম। একই সঙ্গে এটি চাকরির সুযোগ বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনেরও সুযোগ করে দিয়েছে।’

