পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের মো. মানিক ব্যাপারী (৪৫) নামে এক কৃষকের তরমুজ লুটের ঘটনায় মো. মেহেদী হাসান (২০) ও গোলাম মর্তুজা (৪০) নামে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। আরও একজনকে জিজ্ঞাসাবাদের আটক করা হয়েছে। শনিবার গ্রেফতার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে প্রধান আসামি সাবেক ছাত্রদল নেতা মো. সাইফুলকে গত বুধবার রাতে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মজিবুল হক সত্যতা নিশ্চিত করে বলেন,‘আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে। আশা করছি খুব কম সময়ের মধ্যে লুট হওয়া তরমুজের ৫শ পিচ জব্দ করা সম্ভব হয়েছে।’ মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ ফ্রেবুয়ারি) চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর রায়সাহেব এলাকার তরমুজ চাষী মো. মানিক ব্যাপারী ৮৬০ পিস তরমুজ ট্রলারে করে বরিশাল মোকামে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় পার্শ্ববর্তী নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক এনায়েত মেম্বারের ছেলে সাইফুল ইসলাম দলবল নিয়ে এসে ট্রলার চালককে মারধর করে ট্রলার ছিনিয়ে নিমদী লঞ্চঘাট এলাকায় নিয়ে যায়। চাষী মানিক ট্রলার ফিরিয়ে আনতে গেলে তার কাছে ৩লাখ টাকা চাঁদা দাবী করেন সাইফুল। চাঁদার টাকা না দেওয়ায় তাকে (চাষী মানিক) মারধর করে অন্য ট্রলারে করে তরমুজ লুট করে নিয়ে যায়। পরে ৫হাজার টাকার বিনিময়ে ট্রলার ছাড়িয়ে আনেন চাষী মানিক। এ ঘটনায় বুধবার (২৬ ফেব্রæয়ারি) রাতে চাষী মানিক বাদী হয়ে এনায়েত মেম্বার, তার ছেলে সাইফুল ইসলাম সহ ৪ জনের নামে বাউফল থানায় মামলা করেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
চাঁদ দেখা গেছে, দেশে রোজা শুরু কাল
বরিশালে অন্যান্য পণ্য না কিনলে মিলছে না সয়াবিন তেল
বিসিসির কাজ বাগাতে তৎপর বিএনপি নামধারীরা
বরিশালে চোর ধরার ৪২০ সিসি ক্যামেরা চুরি
নির্বাচনে সাফল্যের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান খালেদা জিয়ার