| ২৬ February ২০২৫ Wednesday ৫:১৪:১১ PM | |

সৈয়দ রাসেল, কলাপাড়া. পটুয়াখালীর কলাপাড়ায় সর্বস্তরের ছাত্র জনতার আয়োজনে (২৬ ফেব্রুয়ারি) বুধবার সকাল ১১ টায় কলাপাড়া প্রেসক্লাব চত্বরে এক বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সারা দেশে ছিনতাই, ডাকাতি ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবী ও বিচারের মুখোমুখি করতে হবে নইলে ছাত্র জনতা নিয়ে আবারও মাঠে নামবে বলে অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়েছে সর্বস্তরের ছাত্র জনতা।

এ মানববন্ধনে সর্বস্তরের ছাত্র জনতার সদস্যরা উপস্থিত ছিলেন।এতে বক্তব্য রাখেন -সর্বস্তরের ছাত্র জনতার নেতৃবৃন্দ। বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, সারাদেশে ছিনতাই, ডাকাতি ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি, দেশের আইনশৃঙ্খলার দৃশ্যমান দ্রুত উন্নতি করতে হবে। ধর্ষণকারীদের গ্রেপ্তার করে খুব দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে নইলে ছাত্র জনতা নিয়ে আবারও মাঠে নামবো।এই সময় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন লেখা সম্বলিত ফেস্টুন,প্লাকার্ড, দেখা যায়।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |
