বরিশালে খাসির মাংসের সাথে গরুর মাংস মিশিয়ে বিক্রি করায় রেস্তোরাঁকে জরিমানা

বরিশালে খাসির মাংসের সাথে গরুর মাংস মিশিয়ে বিক্রি করায় রেস্তোরাঁকে জরিমানা

২৬ February ২০২৫ Wednesday ৮:৩৪:১৯ PM

Print this E-mail this


নগর প্রতিনিধি:

বরিশালে খাসির মাংসের সাথে গরুর মাংস মিশিয়ে বিক্রি করায় রেস্তোরাঁকে জরিমানা

বরিশাল নগরীতে রান্না করা খাসির মাংসের সাথে গরুর মাংস মিশিয়ে রেস্তোরাঁয় বিক্রির প্রমাণ পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর সদর রোডে ফাইভ এস গার্ডেন রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ফাইভ এস গার্ডেন রেস্তোরাঁর মালিক হাফিজ খলিফা বলেন, না বুঝে রেস্তোরাঁর কর্মচারীরা এ ঘটনা ঘটিয়েছে। বিষয়টি দুঃখজনক জানিয়ে, এমন ভুল আর হবে না বলে দাবি করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী বলেন, খাসির মাংসের সাথে গরুর মাংস রান্না করে তা মিশিয়ে বিক্রি করা হচ্ছিল রেস্তোরাঁয়। এটা ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতো ঘটনা। তাই প্রথমবারের মতো প্রাথমিকভাবে সতর্ক করার পাশাপাশি ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts