বগুড়ায় ইজিবাইকের নিচে চাপা পড়ে এক শিশু নিহত হয়েছে৷
বৃহস্পতিবার ( ৬ ফেব্রুয়ারি) দুপুরে শহরের মালতীনগর হাইস্কুলের সামনে এ ঘটনা ঘটে।
নিহতের নাম হুমায়রা। দেড় বছর বয়সী হুমায়রা মালতীনগর শান্তিবাগ এলাকার সুলতানের মেয়ে। এ ঘটনায় নিহতের ভাই আব্দুল্লাহকে(৫) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
বগুরা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরের দিকে মালতীনগর হাইস্কুলের সামনে হুমায়রা ও আব্দুল্লাহ দুই ভাই বোন মিলে খেলা করছিল। সেখানেই চালক ও যাত্রীবিহীন একটা ইজিবাইক দাঁড়িয়ে ছিল। হঠাৎ করেই ইজিবাইক চালু হয়ে দুই ভাই বোনের উপর দিয়ে উঠে যায়।
এতে ঘটনাস্থলেই হুমায়রা মারা যায়। পরে গুরুতর আহত অবস্থায় আব্দুল্লাহকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। এঘটনার পর ইজিবাইকের মালিক এবং চালককে না পাওয়া যাওয়ায় সেটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।


