সাতক্ষীরায় যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের দুই নেতা গ্রেপ্তার

সাতক্ষীরায় যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের দুই নেতা গ্রেপ্তার



Post Views:
৭৬

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরায়যুবলীগ ও সেচ্ছাসেবকলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে শহরের বাইপাস সড়কের বকচরা মোড়ের ইসমাইল মিষ্টি হাউজ থেকে ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলা যুবলীগের যুগ্মআহবায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান তানভীর হোসাইন সুজন এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ এহসান হাবিব অয়ন। এর আগে সুজন সরকার ঘোষিত নিশিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি ও অয়ন সাধারন সম্পাদকের দ্বায়িক্তে ছিল।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি ডিবি ) নিজাম উদ্দীন জানান, গ্রেপ্তারকৃতদের রাতেই সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম জানান, ঝাউডাঙ্গা বাজারের হাফিজুর হত্যা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। মামলার নম্বর- ৫০। শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please follow and like us:

fb-share-icon

Tweet
20

Explore More Districts