বাড়ির কোনো গাড়ি প্রস্তুত ছিল না। অটোরিকশায় চড়ে লীলাবতী হাসপাতালে পৌঁছান আহত সাইফ আলী খান। সে সময় অভিনেতার সঙ্গে ছিল আট বছর বয়সী সন্তান তৈমুর। অভিনেতাকে শুধু দ্রুততার সঙ্গে হাসপাতালেই পৌঁছে দেননি, ভাড়াও চাননি অটোচালক ভজন সিং রানা। এর পর থেকেই নায়ক বনে গেছেন ভজন। প্রশংসার পাশাপাশি পুরস্কারও পেয়েছেন। এবার সাইফের দেখা পেলেন ভজন। খবর এনডিটিভির

