Post Views:
২১
প্রেস বিজ্ঞপ্তি:সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যপক আবু আহমেদ, সদস্য আশরাফুল ইসলাম খোকনের মাতা ও সদস্য মো: নজরুল ইসলামের শাশুড়ি দিলারা খাতুন (৯৭) ইন্তেকাল করেছেন (ইন্নাৃ..রাজিউন)। শনিবার (১১ জানুয়ারী) সকাল সাড়ে ৮ টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ফুস ফুসে সমস্যা জনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৩ পুত্র ও ৬ কন্যাসহ নাতি-নাতিন, আত্মীয়-স্বজন ও অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। একইসাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, সাতক্ষীরা প্রেসক্লাব এর সভাপতি আবু নাসের মোঃ আবু সাঈদ, সহ-সভাপতি ফারুক মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক এম রফিক, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রফিকুল ইসলাম শাওন, সাহিত্য, সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক এস কে কামরুল হাসান, অর্থ সম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শাকিলা ইসলাম জুঁই, কার্যনির্বাহী সদস্য আব্দুল গফুর সরদার, গোলাম সরোয়ার, মুহাঃ জিল্লুর রহমান, আক্তারুজ্জামান বাচ্চু, আমিরুজ্জামান বাবুসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

