২০০৯ সালের ৯ জানুয়ারি বিটকয়েন সফটওয়্যার প্রথম প্রকাশ করা হয়। ১২ জানুয়ারি বিটকয়েন নেটওয়ার্কে প্রথম লেনদেনের নজির দেখা যায়। সাতোশি ও কিংবদন্তি সাইফারপাঙ্ক হ্যাল ফিনির মধ্যে ১৭০ নম্বর ব্লকে রেকর্ড করা হয়েছিল। প্রথমবার তখন সাতোশি ১০ বিটকয়েন পাঠান হ্যাল ফিনিকে।
প্রচলেনর পর থেকেই বিটকয়েন নিয়ে সারা বিশ্বে আগ্রহ তৈরি হয়েছে। প্রচলনের পরেই হাজার হাজার ক্রিপ্টোকারেন্সি ও ব্লকচেইন প্রকল্পকে অনুপ্রাণিত করেছে। এখন বিটকয়েনের দাম ৯৭ হাজার ডলারের বেশি। অন্য সব ক্রিপ্টোকারেন্সি ইথেরিয়াম, এক্সআরপি, ডোজকয়েন, সোলানার মতো বিভিন্ন মুদ্রার বাজার এখন ভালো যাচ্ছে।
সূত্র: ইনভেস্টিং ডটকম

