শুক্রবার সকালে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস,ঢাকার মিলানায়তনে যশোর ফাউন্ডেশন ঢাকার উদ্যোগে ঢাকাস্থ যশোরবাসীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সভাপতি ডাঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওঃ আজিজুর রহমান, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রুহুল আমীন রোকন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজি বরকত উল্লাহ, যশোর এম এম কলেজের সাবেক ভিপি বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুল কাদের, সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাড. গাজী এনামুল হক, মাওঃ আরশাদুল আলম, অধ্যাপক মুক্তার আলী, যশোর ফাউন্ডেশনের সদস্য সচিব ড. আব্দুল মান্নান, বিশিষ্ট ব্যাংকার আমিনুর রহমান, ব্যাবসায়ী আমিনুর রহমান, জিয়াউদ্দীন বাবলু।
আরও বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ হাবিবুর রহমান, সেক্রেটারি আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, মাওঃ রেজাউল করিম, অধ্যাপক শামসুজ্জামান, আশির দশকের বিশিষ্ট কবি নাসির হেলাল, সাবেক ছাত্র নেতা হাসাইনুজ্জামান, বিশিষ্ট সাংবাদিক হারুন জামিল প্রমুখ।
এই মিলনমেলা থেকে যশোরকে বিভাগ, যশোর পৌরসভাকে সিটি করপারেশন, যশোর ঝুমঝুমপুরকে দেশের দক্ষিণ অঞ্চলের অন্যতম শিল্পনগরী, নওয়াপাড়াকে অর্থনৈতিক জোন, ফুল গবেষনা কেন্দ্র সহ বিভিন্ন দাবি করা হয়।


