গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব উদযাপন

গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব উদযাপন

নেত্রকোনার দূর্গাপুরে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব উদযাপন হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল তিনটায় দূর্গাপুর উপজেলার বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমিতে নেত্রকোনা বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়।

বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক গীতিকবি সুজন হাজেংর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক(সচিব পদমার্যাদায় নিযুক্ত) ড. সৈয়দ জামিল আহমেদ ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও গবেষক প্রিন্সিপাল রেভা: মনীন্দ্র নাথ মারাক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার দূর্গাপুর সার্কেলের আক্কাছ আলী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপপরিচালক এস এম শামীম আকতার, দূর্গাপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তাহমিদুল আল নোমান, দূর্গাপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাভিদ রেজওয়ানুল কবীর, ডনবস্কো কলেজের পরিচালক ফাদার পাওয়েল কুচওয়ালিক, কবি জন ক্রসওয়েল খকশি, দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়াসহ বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির সদস্যরা ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সকল সম্প্রদারের ছেলে মেয়েরা।

বক্তব্য শেষে, গারো সম্প্রদায়ের কৃষ্টি তুলে ধরে বিভিন্ন এলাকা থেকে আগত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক দল সংগীত ও নৃত্য পরিবেশন করেন।

এর আগে গারো সংস্কৃতি অনুযায়ী অতিথিদের বরণ করেন বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির সদস্যরা ও ওয়ানগালা উৎসবের রীতিনীতি অনুযায়ী তাদের ঈশ্বরকে খুশি করে নতুন ফসল ঘরে তুলার জন্য দুটি মোরগ বলি দেন।

Explore More Districts