কীর্তনখোলায় স্পিডবোট দুর্ঘটনায় নিহত ১, নিখোঁজ ৪

কীর্তনখোলায় স্পিডবোট দুর্ঘটনায় নিহত ১, নিখোঁজ ৪

৫ December ২০২৪ Thursday ৭:০৩:৩১ PM

Print this E-mail this


নগর প্রতিনিধি:

কীর্তনখোলায় স্পিডবোট দুর্ঘটনায় নিহত ১, নিখোঁজ ৪

বরিশালে স্পিডবোট দুর্ঘটনায় একযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কীর্তনখোলা-কালাবদর নদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম আজাদ বলেন, নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। আহত ব্যক্তি বরগুনা সদরের বাসিন্দা ভোলার দৌলতখান থানার পুলিশ কনস্টেবল।

বরিশাল নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার বরিশালটাইমসকে বলেন, বিকেলে একটি স্পিডবোট যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে আসছিল। পথিমধ্যে একটি যন্ত্র চালিত নৌযানের সঙ্গে সংঘর্ষ ঘটলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো চারজন নিখোঁজ রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts