দৌলতদিয়ায় ৭৩ হাজার টাকায় বিক্রি হলো ৫২ কেজি ওজনের মহাবিপন্ন বাগাড়

দৌলতদিয়ায় ৭৩ হাজার টাকায় বিক্রি হলো ৫২ কেজি ওজনের মহাবিপন্ন বাগাড়

স্থানীয় কয়েকজন মৎস্যজীবী জানান, এই মৌসুমে অর্ধশতাধিক বাগাড় মাছ জেলেদের জালে ধরা পড়েছে। রাজবাড়ী ছাড়াও পাবনা, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ অঞ্চলের জেলেরা ফাসন জালে পাঙাশ, রুই, কাতলা মাছের পাশাপাশি বাগাড় শিকার করছেন।

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকা অনুযায়ী, বাগাড় একটি মহাবিপন্ন প্রাণী। বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী, বাগাড় শিকার করা, ধরা ও বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। আইন থাকা সত্ত্বেও বাস্তবায়ন না থাকায় বাগাড় শিকার ও প্রকাশ্যে বিক্রি অব্যাহত রয়েছে। ইলিশ, পাঙাশ, রুই, কাতলা মাছের সঙ্গে পদ্মা ও যমুনা নদীতে কোনো বাধা ছাড়াই জেলেরা শিকার করছেন মহাবিপন্ন প্রাণী এই বাগাড়।

Explore More Districts