রাঙামাটির টিটিসি এলাকা থেকে উদ্ধার হওয়া একটি ৭ ফুট লম্বা অজগর সাপ রোববার (১ ডিসেম্বর) বিকেলে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
অজগরটি অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এএসএম মহিউদ্দিন চৌধুরী, রাঙামাটি টহল দলের নেতা সফিকুল ইসলাম, কাপ্তাই রাম পাহাড় বিট কর্মকর্তা মাসুদ আলম, রেজাউল করিম এবং কাপ্তাই প্রেসক্লাবের সাবেক সভাপতি কবির হোসেন।
বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, এর আগে আরও বেশ কয়েকটি অজগর ও বন্যপ্রাণী কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
এমভি/সিটিজিনিউজ

