মানবাধিকার কমিশনকে অবশ্যই জনগণের প্রতি দায়বদ্ধ হতে হবে

মানবাধিকার কমিশনকে অবশ্যই জনগণের প্রতি দায়বদ্ধ হতে হবে

ইউএনডিপি বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ আনোয়ারুল হক বলেন, প্রথমত, মানবাধিকার কমিশনকে অবশ্যই জনগণের প্রতি দায়বদ্ধ হতে হবে। দ্বিতীয়ত, এর আইনি কাঠামোর পরিবর্তন আনতে হবে। তৃতীয়ত, এর কার্যক্রমকে শুধু ঢাকায় সীমাবদ্ধ না রেখে সারা দেশে ছড়িয়ে দিতে হবে। সামগ্রিকভাবে দেশে মানবাধিকার ব্যবস্থা গড়ে তুলতে হবে।

নারীপক্ষের প্রতিষ্ঠাতা সদস্য ও মানবাধিকারকর্মী শিরীন পারভিন হক বলেন, ‘কমিশনকে কার্যকর করতে হলে আমাদের অবশ্যই এর চেয়ারম্যান ও জনবল নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা আনতে হবে। বাংলাদেশের ওই কমিশন এখন আন্তর্জাতিক মানদণ্ডে বি ক্যাটাগরিতে আছে। একে এ ক্যাটাগরিতে নিয়ে আসতে হলে আমাদের এর জবাবদিহি নিশ্চিত করতে হবে।’

ডেইলি স্টার–এর বিশেষ সংখ্যা ও গোলটেবিল সমন্বয়কারী তানজিব ফেরদৌসের সঞ্চালনায় বৈঠকে আরও বক্তব্য দেন মানবাধিকারকর্মী তামান্না সিং বারাইক, সাবিনা রবিদাস, সুমাইয়া খান, নিরুপা দেওয়ান ও মহিউদ্দিন দানেশ। তাঁরা দেশের ধর্ম, বর্ণ, পেশাসহ সব ধরনের জনগোষ্ঠীর মানবাধিকার নিশ্চিত করার ব্যাপারে কমিশনকে সোচ্চার ভূমিকা পালনের আহ্বান জানান।

Explore More Districts