বোয়ালখালীতে শ্রমিক দলের আহ্বায়কসহ সকল কমিটি বিলুপ্ত – Chittagong News

বোয়ালখালীতে শ্রমিক দলের আহ্বায়কসহ সকল কমিটি বিলুপ্ত – Chittagong News

বোয়ালখালী উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক কমিটিসহ আওতাধীন সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

২১ নভেম্বর জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের সভাপতি এ.এম. নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

পত্রে উল্লেখ করা হয়, বোয়ালখালী উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১৭ নভেম্বর চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

বিলুপ্ত হওয়া কমিটির অন্তর্ভুক্ত ইউনিয়ন কমিটিসহ উপজেলাভিত্তিক সকল কমিটিও একইসঙ্গে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

এমভি/সিটিজিনিউজ

Explore More Districts