আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন কন্ট্রি লা ফেইম (এসিএফ) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি কক্সবাজারে প্রোগ্রাম ম্যানেজার—হেলথ, নিউট্রিশন অ্যান্ড সার্ভিলেন্স পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: প্রোগ্রাম ম্যানেজার—হেলথ, নিউট্রিশন অ্যান্ড সার্ভিলেন্স
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: এমপিএইচসহ নিউট্রিশন/মেডিকেল সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। রিফিউজি ক্যাম্পে নিউট্রিশন প্রোগ্রামে প্রোগ্রাম ম্যানেজার বা সমপদে অন্তত চার বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এসিএফ বা রিফিউজি ক্যাম্পে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ব্যবস্থাপনায় দক্ষ হতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইএনএ, বিএফইউ–এর কাজ জানতে হবে।

