পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কাশিনাথপুর থেকে একটি ইজিবাইক কাজীরহাট যাচ্ছিল। কাশিনাথপুর-কাজীরহাট মহাসড়কের সিন্দুরী এলাকায় পৌঁছলে ইজিবাইকটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোট চারজন আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে আটটার দিকে মোটরসাইকেলচালক পরশ ও ইজিবাইকচালক পুষ্প মারা যান। আহত দুজনকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, ‘সিন্দুরী এলাকায় মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আমরা দুজনের মৃত্যুর খবর পেয়েছি। এ ব্যাপারে থানায় এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি।

